Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাউন্সিলরের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ এলাকাবাসীদের

ময়নাগুড়ির কাউন্সিলর তুহিনকান্তি চৌধুরীর বিরুদ্ধে এলাকাবাসীদের বিক্ষোভ। জমি কিনতে বাধ্য করার অভিযোগ। বিস্তারিত পড়ুন।

কাউন্সিলরের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ এলাকাবাসীদের
  • ৭ জুন, ২০২৬ ১২:৫৩

সংবাদদাতা, ময়নাগুড়ি: পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুহিনকান্তি চৌধুরীর বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ ময়নাগুড়িবাসীদের। অভিযোগ, তৃণমূল আমলে তিনি ত্রাস তৈরি করেছিলেন ময়নাগুড়িতে। জমি কিনতে হলে তাঁর কাছেই না কী অনুমতি নিতে হত! এমনকি কোনও জমি তাঁর পছন্দ হলে সেটি তাঁর কাছে বিক্রি করে দেওয়ার হুমকি পর্যন্ত আসত। এই নির্দল কাউন্সিলর তৃণমূল মদতপুষ্ট বলেও অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। 

Advertisement

কিছুদিন আগে এই তুহিনকান্তি চৌধুরীর বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন শহরের বাসিন্দা দুলাল দেবনাথ। তাঁর অভিযোগ, ১২ নম্বর ওয়ার্ডে তিনি একটি বাড়ি ক্রয় করেন। সে কারণে তাঁর কাছে লক্ষাধিক টাকা চাওয়া হয়েছিল। সেই টাকা দিতে অস্বীকার করায় তাঁর গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছিল।

সম্পর্কিত সংবাদ