Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হিঙ্গলগঞ্জে কংক্রিটের নদীবাঁধ তৈরির দাবি এলাকাবাসীদের

হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি রায়মঙ্গল নদীর ফেরিঘাট সংলগ্ন এলাকার নদীবাঁধের বেহাল দশা। স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রীদের অভিযোগ, স্থানীয় প্রশাসন এবং হিঙ্গলগঞ্জের প্রাক্তন বিধায়কের কাছে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি।

হিঙ্গলগঞ্জে কংক্রিটের নদীবাঁধ তৈরির দাবি এলাকাবাসীদের
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি রায়মঙ্গল নদীর ফেরিঘাট সংলগ্ন এলাকার নদীবাঁধের বেহাল দশা। স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রীদের অভিযোগ, স্থানীয় প্রশাসন এবং হিঙ্গলগঞ্জের প্রাক্তন বিধায়কের কাছে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই সুন্দরবন এলাকায় বছরের অধিকাংশ সময় প্রাকৃতিক বিপর্যয় লেগে থাকে। মাঝেমধ্যে নদীবাঁধ ভেঙে এলাকায় নোনা জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু এর আগে অনেকবার জানিয়েও এই নদীবাঁধের স্থায়ী মেরামতির কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এবার সরকার পরিবর্তন হয়েছে। তাই নতুন বিধায়কের কাছে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ, এই দুলদুলি ফেরিঘাট সংলগ্ন এলাকায় পাকাপোক্তভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক।

Advertisement

স্থানীয় বাসিন্দা বিকাশ জোয়ারদার বলেন, বিগত সরকারের আমলে আমরা বহুবার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনো সুরাহা মেলেনি। যখনই আমরা বিক্ষোভ জানিয়েছি, তখন কোনওরকমভাবে জোড়াতালি দিয়ে মাটির বাঁধ তৈরি করে দেওয়া হয়েছে। বছর ঘুরতে না ঘুরতেই সেই বাঁধ নদীর প্রবল স্রোতে পড়েও গিয়েছে। তাই আমরা চাই নতুন সরকার কংক্রিটের বাঁধ তৈরি করে দিক।
এনিয়ে হিঙ্গলগঞ্জের বিধায় রেখা পাত্র বলেন, বিষয়টি শুনলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ