Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লেভেল ক্রসিংয়ে পিকআপ ভ্যানের সঙ্গে লোকালের ধাক্কা, ব্যাহত ট্রেন চলাচল

ফের রেললাইন পারাপার করতে গিয়ে ট্রাকের উপর আটকে গেল গাড়ি। এবারও ঘটনাস্থল সেই সোনারপুরের বিদ্যাধর স্টেশন লাগোয়া এলাকা।

লেভেল ক্রসিংয়ে পিকআপ ভ্যানের সঙ্গে লোকালের ধাক্কা, ব্যাহত ট্রেন চলাচল
  • ৩০ জুন, ২০২৫ ২১:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রেললাইন পারাপার করতে গিয়ে ট্রাকের উপর আটকে গেল গাড়ি। এবারও ঘটনাস্থল সেই সোনারপুরের বিদ্যাধর স্টেশন লাগোয়া এলাকা। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। 

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ট্রেন আসছে দেখে চালক পিকআপ ভ্যান ফেলে পালিয়ে যায়। গতি কম থাকলেও সঙ্গে সঙ্গে থামানো যায়নি লোকাল ট্রেন। ওই গাড়িকে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় লোকালটি। ঘটনার জেরে আধ ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সোনারপুর জিআরপি থেকে আধিকারিকরা এসে গাড়িটিকে সরিয়ে দেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

জানা গিয়েছে, সোমবার সাড়ে সাতটা নাগাদ  ক্রসিং বিহীন জায়গা দিয়ে ওই পিকআপ ভ্যান রেললইন পারাপার করছিল। ট্রাকের উপর উঠতেই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। বারেবারে চেষ্টা করেও লাভ হয়নি। ঠিক তখনই ডাউন ক্যানিং লোকাল এগিয়ে আসছিল। সেটা দেখে আতঙ্কিত হয়ে পড়েন গাড়ির চালক। বেগতিক বুঝে তিনি সেখান থেকে পালিয়ে যান। ভিড় ঠাসা ট্রেনের চালক গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষলেও সঙ্গে সঙ্গে তা থেমে যায়নি। সে কারণে পিক আপ ভ্যানকে বেশি জোরে ধাক্কা মারেনি লোকালটি। দুর্ঘটনা দেখে আশপাশের লোকজন তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। এদিন একপ্রকার বড় ধরনের দুর্ঘটনা এড়িয়েছে ক্যানিং লোকাল। যাত্রীরা বলছেন ট্রেনের গতি যদি অনেক বেশি হতো তাহলে আরও বড় অঘটন ঘটতে পারত।

সম্পর্কিত সংবাদ