Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্দেশখালিতে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবি এলাকার মানুষের

তৃণমূলের দুই নেতাকে গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সন্দেশখালি পঞ্চায়েতের বউ ঠাকুরানি এলাকায়।

সন্দেশখালিতে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবি এলাকার মানুষের
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তৃণমূলের দুই নেতাকে গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সন্দেশখালি পঞ্চায়েতের বউ ঠাকুরানি এলাকায়। অভিযোগের নিশানায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি দিলীপ মল্লিক ও যুব সভাপতি গৌর রায়। এলাকাবাসীদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মেছো ভেড়ি, জমি দখল সহ সরকারি প্রকল্পে দুর্নীতি করে চলেছেন এই দু’জন। এমনকী মহিলাদের উপর অত্যাচারের মতো একাধিক ঘটনাতেও অভিযুক্তদের ভূমিকা রয়েছে। অবিলম্বে তাঁদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন আন্দোলনকারীরা। এদিন সকাল থেকেই বউ ঠাকুরানি এলাকায় জড়ো হতে থাকেন বাসিন্দারা। পরে, মিছিল করে তাঁরা বিভিন্ন স্লোগান দিতে দিতে এলাকা পরিক্রমা করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, বহুবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ করা হয়নি।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ