Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহারণে আপুইয়াকে খেলাতে মরিয়া লোবেরা

ডার্বির বাকি আর মাত্র দু’দিন। তার আগে আশা-আশঙ্কার দোলাচলে মোহন বাগান। প্রধান কারণ মিজো মিডিও আপুইয়া। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি। তবে লোবেরা অভিজ্ঞ কোচ।

মহারণে আপুইয়াকে খেলাতে মরিয়া লোবেরা
  • ১৫ মে, ২০২৬ ০৮:১৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডার্বির বাকি আর মাত্র দু’দিন। তার আগে আশা-আশঙ্কার দোলাচলে মোহন বাগান। প্রধান কারণ মিজো মিডিও আপুইয়া। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি। তবে লোবেরা অভিজ্ঞ কোচ। জানেন ডার্বির বৈতরণী পার করতে হলে আপুইয়াকে দরকার। তাই মিজো মিডিওকে খেলাতে মরিয়া সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক। বৃহস্পতিবার দৌড়, স্ট্রেচিংয়ের পর কিছুক্ষণ পাসিং ফুটবলের মহড়া সারলেন দিমিত্রি, লিস্টনরা। দুই পর্বে প্রায় ২০ মিনিট অনুশীলন করলেন আপুইয়া। এরপর ফিজিওর তত্ত্বাবধানে ফিটনেস ট্রেনিং সারতে দেখা গেল তাঁকে। এই ছবিই বলে দিচ্ছে, মিজো মিডিওকে রেখেই বড়ো ম্যাচের পরিকল্পনা তৈরি করছেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। তিনি একান্তই না পারলে রয়েছেন দীপক টাংরি। কিন্তু কার্ড দেখায় তাঁর বাড়তি অভিরুচি রয়েছে। তাই আপুইয়াকেই প্রথম একাদশে চাইছেন সের্গিও লোবেরা। 

Advertisement

চলতি আইএসএলে পয়েন্টের নিরিখে একই জায়গায় দুই প্রধান (১১ ম্যাচে ২২ পয়েন্ট)। তবে গোল পার্থক্যে ইস্ট বেঙ্গলের চেয়ে পিছিয়ে তারা। তাই সুপার সানেডের ডার্বি কার্যত ‘ডু অর ডাই’। এখনও পর্যন্ত আইএসএলের ডার্বিতে অপরাজিত মোহন বাগান। তবে এবার তারা বেশ চাপে। দুর্বল ইন্টার কাশীও আটকে দিয়েছে তারকাসমৃদ্ধ দলকে। চাপ কাটাতে ডার্বিকেই পাখির চোখ করছে গোটা দল। এদিন অনুশীলন শুরু আগে প্রয়াত প্রাক্তন সভাপতি স্বপনসাধন (টুটু) বসুর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে, এই ডার্বির আয়োজক মোহন বাগান। এই ম্যাচের জন্য জন্য ৬১ হাজার টিকিট ছাড়ছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। শুক্র ও শনিবার যুবভারতীর ৪ নম্বর গেটের বক্স অফিস থেকে অনলাইনের টিকিট তুলতে পারবেন মোহন বাগান সমর্থকরা। অন্যদিকে ১ নম্বর গেটের বক্স অফিস বরাদ্দ ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। 

Advertisement
সম্পর্কিত সংবাদ