Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

লক্ষ্য জন্মহার বৃদ্ধি, যৌনতা বিষয়ক মন্ত্রক তৈরির ভাবনা পুতিনের দেশে

দ্রুত কমছে জন্মহার। এই সমস্যার মোকাবিলায় চেষ্টার কোনও খামতি রাখছে না রাশিয়া। এবার জনসংখ্যা হ্রাস রুখতে যৌনতা সংক্রান্ত বিশেষ মন্ত্রক তৈরির চিন্তাভাবনা করছে ভ্লাদিমির পুতিন সরকার। জানা গিয়েছে, মূলত জন্মহার বৃদ্ধির বিষয়টি দেখভাল করবে এই বিশেষ মন্ত্রক।

লক্ষ্য জন্মহার বৃদ্ধি, যৌনতা বিষয়ক মন্ত্রক তৈরির ভাবনা পুতিনের দেশে
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
মস্কো: দ্রুত কমছে জন্মহার। এই সমস্যার মোকাবিলায় চেষ্টার কোনও খামতি রাখছে না রাশিয়া। এবার জনসংখ্যা হ্রাস রুখতে যৌনতা সংক্রান্ত বিশেষ মন্ত্রক তৈরির চিন্তাভাবনা করছে ভ্লাদিমির পুতিন সরকার। জানা গিয়েছে, মূলত জন্মহার বৃদ্ধির বিষয়টি দেখভাল করবে এই বিশেষ মন্ত্রক। একাধিক রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে মন্ত্রক গঠন নিয়ে আবেদন জমা পড়েছে। যাবতীয় আর্জি খতিয়ে দেখার দায়িত্বে রয়েছেন পুতিন ঘনিষ্ঠ নিনা ওস্তানিনা। বর্তমানে পরিবার সুরক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারপার্সনের পদে রয়েছেন তিনি। 
Advertisement
কয়েকমাস আগেই দেশের জনসংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পুতিন। এই পরিস্থিতিতে জন্মহার বাড়াতে একাধিক পদক্ষেপের কথা চিন্তাভাবনা করছে রুশ সরকার। শারীরিক সম্পর্কে উৎসাহ দিতে রাত্রি দশটা থেকে দু’টো পর্যন্ত আলো ও ইন্টারনেট বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে।  বাড়িতে থাকা মহিলাদের সন্তান পালনের সুবিধার্থে আর্থিক সহায়তা,  প্রথমবার ডেটে গেলে মহিলাদের ৫ হাজার রুবেল পর্যন্ত অনুদানের প্রস্তাব নিয়েও চিন্তাভাবনা চলছে বলে খবর। একইসঙ্গে বিয়ের দিনের অনুষ্ঠান আযোজনের জন্য আর্থিক সাহায্য হিসেবে ২৬ হাজার ৩০০ রুবেল দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে।  এখানেই শেষ নয়। দেশের কোনও কোনও অঞ্চলে ইতিমধ্যেই প্রথমবার মা হওয়ার ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছরের তরুণীদের ভারতীয় মুদ্রায় ৯৭ হাজার ৩১১ টাকা দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। স্থান  বিশেষে অবশ্য আর্থিক সহায়তার পরিমাণ ৯ লক্ষ টাকা ছাপিয়ে যেতে পারে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ