Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

লখনউয়ের নেতা সম্ভবত ঋষভই

আসন্ন আইপিএলে নতুন ক্যাপ্টেনের নেতৃত্বে খেলবে লখনউ সুপার জায়ান্টস। আর সোমবার দুপুরে কলকাতায় ঘোষিত হতে চলেছে অধিনায়কের নাম। সম্ভবত ঋষভ পন্থই হতে চলেছেন লোকেশ রাহুলের উত্তরসূরি।

লখনউয়ের নেতা সম্ভবত ঋষভই
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন আইপিএলে নতুন ক্যাপ্টেনের নেতৃত্বে খেলবে লখনউ সুপার জায়ান্টস। আর সোমবার দুপুরে কলকাতায় ঘোষিত হতে চলেছে অধিনায়কের নাম। সম্ভবত ঋষভ পন্থই হতে চলেছেন লোকেশ রাহুলের উত্তরসূরি। জানা গিয়েছে, এজন্য ঝটিকা সফরে কলকাতায় আসছেন তিনি। উল্লেখ্য, গত নভেম্বরে হওয়া আইপিএল নিলামে পন্থই ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার। লখনউ তাঁকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছিল। এদিকে, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, পন্থের মতো রনজি ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিলেন রবীন্দ্র জাদেজা। ২৩ জানুয়ারি দিল্লির বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে খেলবেন বাঁ-হাতি অলরাউন্ডার। রবিবার দলের সঙ্গে প্র্যাকটিসও করেছেন জাড্ডু।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ