লন্ডন: প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার অ্যাওয়ে ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ১-০ গোলে হারাল মাইকেল ক্যারিকের ছেলেরা। ম্যাচের ৪৩ মিনিটে দলের জয়সূচক গোলটি ম্যাথুস কুনহার। ঘরের মাঠে সিংহভাগ দাপট দেখিয়েও সুযোগ নষ্টের খেসারত গুণতে হল এনজো ফার্নান্ডেজদের। এই জয়ের সুবাদে ৩৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থান ধরে রাখল ম্যান ইউ। আর হেরে ষষ্ঠ স্থানেই রইল চেলসি (৩৩ ম্যাচে ৪৮ পয়েন্ট)। উল্লেখ্য, মরশুমে মাঝপথে দলের দায়িত্ব নিয়ে ম্যান ইউয়ের ভোল বদলে দিয়েছেন মাইকেল ক্যারিক। তাঁর অধীনে ১২ ম্যাচের মধ্যে ৮টিতে জয় পেয়েছে রেড ডেভিলস। হেরেছে মাত্র দু’টিতে।



