Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জয়ী লিভারপুল, গোলের নজির বায়ার্নের

টানা তিনটি হারের ধাক্কা কাটিয়ে অবশেষে জয়ের সরণিতে লিভারপুল। শনিবার ইপিএলে ঘরের মাঠে ফুলহ্যামকে ২-০ গোলে হারাল আর্নে স্লটের ছেলেরা

জয়ী লিভারপুল, গোলের নজির বায়ার্নের
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: টানা তিনটি হারের ধাক্কা কাটিয়ে অবশেষে জয়ের সরণিতে লিভারপুল। শনিবার ইপিএলে ঘরের মাঠে ফুলহ্যামকে ২-০ গোলে হারাল আর্নে স্লটের ছেলেরা। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন রিও গুমোহা ও মো সালাহ। এই জয়ের সুবাদে ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থান ধরে রাখল দ্য রেডস ব্রিগেড। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে পিএসজি’র বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল স্লট ব্রিগেড। উল্লেখ্য, প্রথম লেগে পার্ক দ্য প্রিন্সেসে ০-২ গোলে বশ মেনেছিল লিভারপুল। ফলে ইউরোপ সেরার লড়াইয়ে টিকে থাকতে ঘরের মাঠে অন্তত দু’গোলের ব্যবধানে জিততে হবে তাদের।

Advertisement

এদিকে, বুন্দেশলিগায় ৫২ বছর আগে গড়া নিজেদের গোলের নজির ভাঙল বায়ার্ন মিউনিখ। শনিবার অ্যাওয়ে ম্যাচে সেন্ট পাউলিকে পাঁচ গোলের মালা পরায় ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। সেই সুবাদে চলতি মরশুমে লিগে ইতিমধ্যেই ১০৫টি গোল সেরে ফেলল জার্মান ক্লাবটি। তার জেরে ১৯৭১-৭২ সালে নিজেদেরই ১০২ গোলের নজিরকে টপকে গেল বায়ার্ন মিউনিখ।

সম্পর্কিত সংবাদ