বুয়েনোস আইরেস, ৩১ আগস্ট: আর নীল-সাদা জার্সিতে দেখা যাবে না লিও মেসিকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন এই আর্জেন্তাইন ফুটবল তারকা। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারার দু’দিন পরেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
মেসি লিখেছেন, ‘এমন একটি সিদ্ধান্ত নিতে আমার কষ্ট হয়েছে। এখনও গভীরভাবে ব্যথিত করে। তবে আমি মনে করি যে এটাই সঠিক সময়।’ এর সঙ্গে তাঁর আবেগঘন সংযোজন, ‘হলফ করে বলতে পারি, আমি সবসময়ই নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। গত কয়েক বছরে যখন আমরা সবকিছু জিতেছি শুধু তখনই নয়। তার আগেও আপ্রাণ চেষ্টা করেছি। দেশের জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি।’
আর্জেন্তিনার জাতীয় দলে মেসির অভিষেক ২০০৫ সালে। ২০২১ থেকে ২০২৪- এই চার বছরে জিতেছেন দু’টি কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ।