Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পাণ্ডুয়ায় বজ্রপাত

পাণ্ডুয়া ব্লকের ইটাচুনা পঞ্চায়েতের ঘাটপুকুরের একটি বাড়ির উপরে বজ্রপাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সোমবার ওই বাড়িটির ছাদে সরাসরি বাজ পড়ে।

পাণ্ডুয়ায় বজ্রপাত
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়া ব্লকের ইটাচুনা পঞ্চায়েতের ঘাটপুকুরের একটি বাড়ির উপরে বজ্রপাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সোমবার ওই বাড়িটির ছাদে সরাসরি বাজ পড়ে। ঘটনার জেরে বাড়ির বাসিন্দা তিনমাসের এক শিশুসন্তান অসুস্থ হয়ে পড়েছে। তাকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisement

ঘটনার অভিঘাতে আতঙ্কিত কয়েকজন সদস্যকেও সোমবার রাতে হাসপাতালে ভর্তি করতে হয়। তবে তাঁরা সুস্থ আছেন। বাড়ির সদস্যরা জানিয়েছেন, বজ্রপাতে ওই বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের বাড়িতেও কম্পন অনুভব হয়। বাড়ির মালিক রাজু মালিক বলেন, এখনও আতঙ্কিত লাগছে। বজ্রপাতের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ