Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বজ্রপাত, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই বাজ পড়ল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে। এই ঘটনায় তিন নম্বর টারবাইন ফ্লোরে আগুন লেগে যায়।

বজ্রপাত, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন
  • ১৮ জুন, ২০২৬ ২১:৫৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই বাজ পড়ল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে। এই ঘটনায় তিন নম্বর টারবাইন ফ্লোরে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে আসে দমকলের দুটি ইঞ্জিন। দ্রুত আগুন আয়ত্তে আনার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে আসেন কোলাঘাট থানার ওসি কাজল দত্ত। আসেন জেলা পরিষদের অধ্যক্ষ বামদেব গুছাইতও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় তিন নম্বর চুল্লির ওই টারবাইন ফ্লোরে হঠাৎই বাজ পড়ে। তার ফলে ছাদের একাংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। এর পাশাপাশি আগুনও লেগে যায়। ওই চুল্লিতে তখন উৎপাদন চলছিল। এরপর আগুন লাগার খবর পেয়ে অকুস্থলে আসেন দমকল কর্মীরা। আগুন নেভানোর পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ