Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

নতুন প্রিমিয়াম বৃদ্ধিতে বেসরকারি সংস্থাগুলিকে টেক্কা এলআইসি’র

জীবনবিমার প্রতি আগ্রহ আবার বৃদ্ধি পাচ্ছে জনসমাজে। বিশেষ করে দেশের বৃহত্তম জীবনবিমা সংস্থা এলআইসি ঘিরে।

নতুন প্রিমিয়াম বৃদ্ধিতে বেসরকারি সংস্থাগুলিকে টেক্কা এলআইসি’র
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জীবনবিমার প্রতি আগ্রহ আবার বৃদ্ধি পাচ্ছে জনসমাজে। বিশেষ করে দেশের বৃহত্তম জীবনবিমা সংস্থা এলআইসি ঘিরে। কারণ, জুলাই মাসে আকস্মিকভাবে নতুন বিমার প্রিমিয়ামের হার এক ধাক্কায় বেড়ে গিয়েছে। এলআইসির নতুন বিমা প্রিমিয়ামের হার বেড়েছে ২১ শতাংশ। ২০২৫ সালে জুলাই মাসের তুলনায়  ২১ শতাংশ বেড়ে  নতুন প্রিমিয়ামের পরিমাণ হয়েছে ৪৭ হাজার কোটি টাকা। বেসরকারি বিমা সংস্থার থেকে অনেকটাই বেশি। বেসরকারি বিমা সংস্থাগুলির নতুন বিমার প্রিমিয়ামের পরিমাণ বেড়েছে জুলাই মাসে ১৬ শতাংশ। সিঙ্গল প্রিমিয়ামের পরিমাণ সবথেকে বেশি বেড়েছে। অর্থাৎ বিভিন্ন সংস্থা, এনজিও, স্বনিযুক্তি গোষ্ঠী, সমবায় কর্মীদের জন্য যে বিমা করে সেগুলির প্রিমিয়াম সাধারণত একবারই দিতে হয়। সেই সিঙ্গল প্রিমিয়াম বিমা বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে আবার নতুন প্রজন্মের আগ্রহ দেখা যাচ্ছে জীবনবিমায়। 

Advertisement

কেয়ারএজ নামে সংস্থা দেশের বিমা ক্ষেত্রে নিয়ম করে সমীক্ষা রিপোর্ট তৈরি করে। সেই সমীক্ষায় জুলাই আগামীকাল এই সিঙ্গল প্রিমিয়াম বেড়েছে ৩০ শতাংশের বেশি। আর সাধারণ বিমার প্রিমিয়াম বেড়েছে ১৯ শতাংশ। সাধারণ মানুষ এককভাবে যে বিমা করেছে জুলাই মাসে তার পরিমাণ ২৩ লক্ষ। সামগ্রিকভাবে এলআইসি এবং বেসরকারি বিমা সংস্থাগুলির এই বৃদ্ধিহার দেখে মনে করা হচ্ছে, চিরাচরিত লগ্নি এবং বিমার দিকে  পুনরায় আগ্রহ বাড়ছে। সমীক্ষায় বলা হচ্ছে, সাম্প্রতিককালের যে কোনও লগ্নি সাধারণত শেয়ারবাজার ভিত্তিক হয়। অর্থাৎ মার্কেট লিংকড লগ্নির চড়াই উৎরাই হয়ে থাকে। যা যথেষ্ট মুনাফাজনক হিসেবেই বিবেচিত হয়। কিন্তু বিগত এক বছর ধরে যেভাবে মিউচুয়াল ফান্ড ও এসআ‌ই঩পির প্রতি লগ্নিকারীদের আগ্রহ কমছে, সেই কারণেই সম্ভবত আবার বেড়ে যাচ্ছে চিরাচরিত পুরনো রীতি। অর্থাৎ ব্যাংকের ফিক্সড ডিপোজিট, স্বল্পসঞ্চয়। এবার সেই একই প্রবণতা দেখা যাচ্ছে এলআইসির প্রতি আগ্রহবৃদ্ধিতে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ