Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

লিগে হার ম্যান ইউয়ের

লিগে হার ম্যান ইউয়ের
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লন্ডন: প্রিমিয়ার লিগে ফের হারের সরণিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার ঘরের মাঠে ব্রাইটনের কাছে ১-৩ গোলে বশ মানল রুবেন আমোরিমের ছেলেরা। মূলত রক্ষণের ব্যর্থতায় ডুবল ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। ম্যাচে ব্রাইটনের হয়ে লক্ষ্যভেদ যথাক্রমে ইয়ানকুবা মিনতে, কাওরু মিতোমার ও জিওরজিনিও রুতের। ম্যান ইউয়ের একমাত্র গোলটি ব্রুনো ফার্নান্ডেজের। এই হারের ফলে ২২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৩ নম্বরেই রইল আমোরিমের ছেলেরা। তবে বড় ব্যবধানে জিতল ম্যান সিটি। পেপের দল ৬-০ ব্যবধানে হারাল ইপসউইচ টাউনকে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩৮। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ম্যান সিটি।
Advertisement
এদিকে, শনিবার ঘরের মাঠে দু’গোলে এগিয়ে থেকেও অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ড্র করল আর্সেনাল (২-২)। তারপরও লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে গানাররা (২২ ম্যাচে ৪৪ পয়েন্ট।) অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল (২১ ম্যাচে ৫০ পয়েন্ট)।
Advertisement
সম্পর্কিত সংবাদ