Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশন ডিলারদের একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি

রাজ্যের রেশন ডিলার ও তাঁদের কর্মীদের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুযোগ দিতে হবে। তাঁদের আয়বৃদ্ধির ব্যবস্থাও জরুরি। এই দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিল ডিলারদের সর্বভারতীয় সংগঠন।

রেশন ডিলারদের একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের রেশন ডিলার ও তাঁদের কর্মীদের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুযোগ দিতে হবে। তাঁদের আয়বৃদ্ধির ব্যবস্থাও জরুরি। এই দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিল ডিলারদের সর্বভারতীয় সংগঠন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু চিঠিতে বলেছেন, তাঁদের কমিশন অত্যন্ত কম। তাই ডিলার ও তাঁদের কর্মীরা আর্থিক দুরবস্থার মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন। সংগঠনের দাবি, কমিশন থেকে একজন ডিলারের মাসিক গড় আয় ১৮ হাজার ১০ টাকা। তা থেকে দুজন কর্মীর বেতন এবং দোকান চালানোর অন্যান্য খরচ মিটিয়ে ডিলারের হাতে বিশেষ কিছুই থাকে না। কেন্দ্র ও রাজ্য সরকার কমিশন বৃদ্ধি না-করার ফলেই এই সমস্যা তৈরি হয়েছে। দোকানের ই-পস মেশিন ব্যবহারের জন্য কুইন্টালে যে ২১ টাকা অতিরিক্ত কমিশন দেওয়া হয় তার মধ্যে রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ১২ টাকা পায়। বাকি ৯ টাকাও ডিলারদের দেওয়া হয় না। প্রতি কুইন্টাল খাদ্যশস্যের উপর কমিশন ৯০ টাকা থেকে বাড়িয়ে অন্তত ২২৮ টাকা করার দাবি করেছে সংগঠন। এদিকে খাদ্যদপ্তরে কলকাতা এবং জেলার অফিসগুলি থেকে বিভিন্ন পর্যায়ের অনেক আধিকারিককে বদলি করা হয়েছে। এর মধ্যে খাদ্য সার্ভিসের অনেক আধিকারিকও আছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ