Bartaman Logo
৯ জুন, ২০২৬

লখিমপুর খেরিতে বাড়ির সামনে থেকে শিশুকে নিয়ে গেল চিতাবাঘ! আতঙ্ক এলাকায়

প্রায় বাড়ির মধ্যে থেকে তাকে তুলে নিয়ে গিয়েছে হিংস্র শ্বাপদটি। দক্ষিণ খেরির মহেবগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটেছে।

লখিমপুর খেরিতে বাড়ির সামনে থেকে শিশুকে নিয়ে গেল চিতাবাঘ! আতঙ্ক এলাকায়
  • ২৭ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

২৭ জুলাই, লখনউ: উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় মর্মান্তিক ঘটনা। চিতাবাঘের কবলে পড়ে প্রাণ হারাল ৬ বছরের শিশু। প্রায় বাড়ির মধ্যে থেকে তাকে তুলে নিয়ে গিয়েছে হিংস্র শ্বাপদটি। দক্ষিণ খেরির মহেবগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটেছে।

Advertisement

পুলিস ও বন বিভাগ সূত্রে খবর, শনিবার রাতে শিশুটি বাড়ির উঠোনেই  ঘুমাচ্ছিল। ঠিক সেই সময়ই যমদূতের মতো চিতাবাঘটি হঠাৎ তাকে আক্রমণ করে কাছের একটি আখ ক্ষেতে টেনে নিয়ে যায়। পরিবারের সদস্যরা যখন বিষয়টি বুঝতে পারে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। 

রবিবার সকালে  গ্রামবাসী ও পরিবারের লোকেরা একসঙ্গে খোঁজাখুঁজি শুরু করলে, আখ ক্ষেত থেকে শিশুটির ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়। ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়েছে।

দক্ষিণ খেরি বিভাগের ডিএফও সঞ্জয় বিসওয়াল নিশ্চিত করে জানিয়েছেন, চিতাবাঘের হামলার জেরেই এহেন ঘটনা ঘটেছে। তিনি জানান, এলাকায় প্রায় ২০টি চিতাবাঘের উপস্থিতি রেকর্ড করা হয়েছে। যেগুলি বেশিরভাগই মহেবগঞ্জ, মাঞ্জরা, গোলা এবং শারদানগর রেঞ্জে ঘুরে বেড়ায়। পাশাপাশি, আপাতত গ্রামবাসীদের সতর্কতা হিসেবে খোলা জায়াগায় রাত না কাটানোর পরামর্শ দিয়েছেন। চিতাবাঘ ধরার জন্য এলাকায় খাঁচা পাতার পাশাপাশি, টহলদারের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ