আলিপুরদুয়ারের মাদারিহাটে সরকারি করাত কলের পাশে ৪৮ নং এশিয়ান হাইওয়ে সড়কে গাড়ির ধাক্কায় পূর্ণবয়স্ক একটি চিতাবাঘের মৃত্যু হল। অনিয়ন্ত্রিত গাড়ির গতির বলি হয়েছে চিতাবাঘটি, অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলের পাশেই জলদাপাড়া জাতীয় উদ্যানের খয়েরবাড়ির জঙ্গল। মনে করা হচ্ছে চিতাবাঘটি যখন রাস্তা পার হচ্ছিল তখনই একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ঘাতক গাড়িটিকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে মাদারিহাটের ওই সরকারি করাত কলের কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে একটি চলন্ত লড়ির ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছিল। চার বছর পর আবার একটি গাড়ির গতির বলি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।



