Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আপাতত বিশ্রামে লিও মেসি

গত শুক্রবার না ফেরার দেশে পাড়ি দেন লায়োনেল মেসির বাবা জর্জ মেসি। পিতৃবিয়োগের খবর পাওয়া মাত্রই দেশে ফেরেন আর্জেন্তাইন মহাতারকা।

আপাতত বিশ্রামে লিও মেসি
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মায়ামি: গত শুক্রবার না ফেরার দেশে পাড়ি দেন লায়োনেল মেসির বাবা জর্জ মেসি। পিতৃবিয়োগের খবর পাওয়া মাত্রই দেশে ফেরেন আর্জেন্তাইন মহাতারকা। সোমবার রোজারিওতে সম্পন্ন হয় জর্জ মেসির শেষকৃত্য। বাবার মৃত্যুর জেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মেসি। তাই আপাতত কিছুদিন ফুটবল থেকে দূরে থাকতে চান বাঁ পায়ের জাদুকর। সেই মতো ক্লাব ইন্তার মায়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যামের কাছ থেকে ছুটিও চেয়ে নিয়েছেন লিও। এই কঠিন সময়ে পরিবারের পাশেই থাকতে চান আর্জেন্তাইন মহাতারকা। ইন্তার মায়ামির কর্তারাও চাইছেন, আপাতত দু’সপ্তাহের জন্য তাদের ম্যাচ পিছিয়ে দেওয়া হোক। সেই মতো মেজর লিগ সকার টুর্নামেন্ট কতৃপক্ষের কাছে চিঠিও দেন বেকহ্যামরা। সূচি অনুযায়ী বুধবার লিগ কাপের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামার কথা ইন্তার মায়ামির। সোমবার মেসির বাবার শেষকৃত্যের ছবি প্রকাশ্যে আনে আর্জেন্তিনার এক সংবাদ সংস্থা। গোটা বিষয়টা নিয়ে বেশ ক্ষুব্ধ মেসি ও তাঁর পরিবার। এই ইস্যুতে সেই সংশ্লিষ্ট সংবাদ সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিতে চলেছেন তাঁরা।

Advertisement

এদিকে,প্রবল অনিশ্চয়তার মুখে মেসি সহ গোটা আর্জেন্তিনা দলের কেরল সফর। সূত্রের খবর, গোটা বিষয়টাই ভাঁওতা। আর তার নেপথ্যে রয়েছে বড়োসড়ো আর্থিক কেলেঙ্কারি। প্রস্তাবিত সফর নিয়ে প্রায় ১২৬ কোটি টাকার গরমিল পাওয়া গিয়েছে ক্রীড়া দফতরের প্রাথমিক তদন্তে। পুরো অভিযোগের তির গিয়েছে এই সফরের মূল উদ্যোক্তা এক বেসরকারি কোম্পানির দিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ