Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

‘৯০০’ ক্লাবে লিও মেসি

পেশাদার সার্কিটে হাজার গোল থেকে আর মাত্র ৩৫টি লক্ষ্যভেদ দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুটজোড়া তুলে রাখার আগে প্রথম ফুটবলার হিসেবে এই নজির গড়তে মরিয়া সিআরসেভেন।

‘৯০০’ ক্লাবে লিও মেসি
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: পেশাদার সার্কিটে হাজার গোল থেকে আর মাত্র ৩৫টি লক্ষ্যভেদ দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুটজোড়া তুলে রাখার আগে প্রথম ফুটবলার হিসেবে এই নজির গড়তে মরিয়া সিআরসেভেন। এবার ৯০০ ক্লাবে ঢুকে পড়লেন লায়োনেল মেসি। বুধবার ইন্তার মায়ামির জার্সিতে এই মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্তাইন মহাতারকা। এর মধ্যে ক্লাব ফুটবলে তাঁর নামের পাশে রয়েছে ৭৮৫টি লক্ষ্যভেদ। আর দেশের হয়ে তাঁর গোল সংখ্যা ১১৫। তবে মেসির কীর্তির দিনে অবশ্য কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিল ইন্তার মায়ামি। বুধবার ঘরের মাঠে রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করে তারা। তবে প্রথম লেগে গোলশূন্য থাকায় অ্যাওয়ে গোলের নিরিখে পরের রাউন্ডে টিকিট পাকা করে ন্যাশভিল। এদিন ম্যাচের সপ্তম মিনিটে ইন্তার মায়ামিকে এগিয়ে দেন মেসি। তবে সেই লিড ধরে রাখতে ব্যর্থ হাভিয়ের মাসচেরানো ব্রিগেড।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ