Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সেবাশ্রয়ে চিকিৎসা করিয়ে পা বাদ, থানায় অভিযোগ

ডায়মন্ডহারবারে সেবাশ্রয় কেন্দ্রে ভুল চিকিৎসার জেরে মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ উঠল। বছর ৫৮-র মালতি বিশ্বাসের ডান পা কেটে ফেলতে হয়েছে।

সেবাশ্রয়ে চিকিৎসা করিয়ে পা বাদ, থানায় অভিযোগ
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: ডায়মন্ডহারবারে সেবাশ্রয় কেন্দ্রে ভুল চিকিৎসার জেরে মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ উঠল। বছর ৫৮-র মালতি বিশ্বাসের ডান পা কেটে ফেলতে হয়েছে। বিশ্বাস পরিবারের অভিযোগ, অনেক আশা ও ভরসা নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা পরিষেবার সুযোগ নিতে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসা করানোর পর পা বাদ চলে যাবে এমনটা স্বপ্নেও ভাবেননি। শুধু তাই নয়, বিষয়টি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানানোর জন্য বার বার তাঁর অফিসে যোগাযোগ করা হলেও সুরাহা মেলেনি। মালতি বিশ্বাসের স্বামী প্রবীর বিশ্বাস রবীন্দ্রগনগর থানায় অভিষেক সহ মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিজেপি নেতৃত্বও ওই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। বিশ্বাস পরিবার চাইছে, এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত হোক। রবীন্দ্রনগর থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বেশ কিছুদিন আগে হলেও এর যাবতীয় নথি পুলিশের হাতে এসেছে। পাশাপাশি সেবাশ্রয়ে ক্যাম্পে চিকিৎসায় গাফিলতি নিয়ে অভিযোগ উঠেছে। তাই তদন্ত করে পরবর্তী পর্যায়ে আইন মেনে পদক্ষেপ গ্রহণ করা হবে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ