Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

জ্ঞানেশের অপসারণ চেয়ে ধর্মতলায় বামেদের মিছিল

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআর প্রক্রিয়া বন্ধ প্রভৃতি দাবিতে সারা দেশের পাশাপাশি কলকাতায়ও মিছিল করল বাম দলগুলি।

জ্ঞানেশের অপসারণ চেয়ে  ধর্মতলায় বামেদের মিছিল
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআর প্রক্রিয়া বন্ধ প্রভৃতি দাবিতে সারা দেশের পাশাপাশি কলকাতায়ও মিছিল করল বাম দলগুলি। শুক্রবার সকালে বামফ্রন্ট এবং সিপিআই (এমএল) লিবারেশনের কর্মী-সমর্থকরা রানি রাসিমণি রোডে জমায়েত করেন। সেখান থেকে কলকাতা প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করে যান তাঁরা। তারপর বাম দলগুলির নেতৃত্ব ধর্মতলায় গান্ধীমূর্তিতে মালা দেন।

Advertisement

রানি রাসমণির সভা থেকে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন বাম নেতৃত্ব। ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, লিবারেশনের নেতা বাসুদেব বসু, কার্তিক পাল, সিপিআই নেতা প্রবীর দেব প্রমুখ। সেলিম বলেন, ‘আমাদের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি সংবিধান। সেই সংবিধানকে শেষ করা হচ্ছে। কাজটি করা হচ্ছে জ্ঞানেশ কুমারকে বসিয়ে। অমিত শাহের নীতি অনুযায়ী ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে।’ 
বামেদের এই কর্মসূচিকে কেন্দ্র করে রানি রাসমণি রোডে বিশাল ব্যারিকেড করা হয়। তবে এদিনের মিছিলে যোগ দেয়নি এসইউসি। 
অন্যদিকে, এদিন সন্ধ্যায় সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) উপর আক্রমণের প্রতিবাদে বাইপাসের ধারে অজয়নগর মোড়ে সভা করেন শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিরা। যোগ দেন সঞ্জয় মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ প্রমুখ। এদিন এসআরএফটিআই থেকে পড়ুয়ারা একটি মিছিল নিয়ে ওই সভায় যোগ দেন। পা মেলান এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সভাপতি প্রণয় কার্যী প্রমুখ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ