Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরে বিজেপির ফাঁদে পা না দেওয়ার আহ্বান বামেদের

বামেদের ভোটে থাবা বসাতে হাওড়ার শ্যামপুরে আপ্রাণ চেষ্টা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

শ্যামপুরে বিজেপির ফাঁদে পা না দেওয়ার আহ্বান বামেদের
  • ৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বামেদের ভোটে থাবা বসাতে হাওড়ার শ্যামপুরে আপ্রাণ চেষ্টা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দিন দুয়েক আগে তিনি সেখানে বিজেপি প্রার্থী হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়ের ভোট প্রচারে গিয়ে ভাষণ দিতে গিয়ে শমীক বাম সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে হলে আদর্শকে সরিয়ে বিজেপিকে ভোট দিন। বিজেপি সভাপতির এই বক্তব্যকে কটাক্ষ করে বামফ্রন্টের হাওড়া জেলা কমিটির আহ্বায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক দিলীপ ঘোষ বলেন, ওরা বামপন্থী ভোট ভাঙানোর চেষ্টায় নেমেছে। এই ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। দিলীপবাবু বলেন, ওরা একটি অংশের মানুষকে টার্গেট করে ‘সেকুলার’ ভোটকে নিজেদের দিকে টানতে চাইছে। আমরা নিশ্চিত মানুষ ওদের এই কৌশল বুঝবেন। এ প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের সভাপতি তথা বাগনান কেন্দ্রের ঘাসফুলের প্রার্থী অরুণাভ সেন বলেন, এটা নতুন কিছু নয়। বাম-রাম সবই এক। বিজেপি, বাম, কংগ্রেস, আইএসএফ এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। আমরা মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই শক্তির বিরুদ্ধে লড়াই করছি। সিপিএমের অবদান না থাকলে রাজ্যে বিজেপির উত্থান হত না বলেও দাবি করেন অরুণাভ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ