Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাম শিক্ষকদের সভায় নেই মঞ্চ বাঁধার অনুমতি, কটাক্ষ নেতৃত্বের

ছাত্র, নাগরিকের পর এবার বামপন্থী আটটি শিক্ষক সংগঠন সরকারের কাছে একগুচ্ছ দাবি নিয়ে পথে নামল। গত শুক্রবার ছাত্র-যুবর মিছিলের পর বাম শিবির দৃশ্যত বেশ চাঙা হয়ে উঠেছে।

বাম শিক্ষকদের সভায় নেই মঞ্চ বাঁধার অনুমতি, কটাক্ষ নেতৃত্বের
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্র, নাগরিকের পর এবার বামপন্থী আটটি শিক্ষক সংগঠন সরকারের কাছে একগুচ্ছ দাবি নিয়ে পথে নামল। গত শুক্রবার ছাত্র-যুবর মিছিলের পর বাম শিবির দৃশ্যত বেশ চাঙা হয়ে উঠেছে। তাদের মিছিলে লোক সমাগমও বাড়ছে। বামেদের অভিযোগ, এদিনও মিছিল করতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে তাদের। কলেজ স্কোয়ারে সভা থেকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। বকেয়া মহার্ঘ ভাতা, কর্মরতদের জন্য টেট বাতিল, শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য স্বাস্থ্য পরিষেবার আওতায় নিয়ে আসা ও শূন্যপদ পূরণের দাবিতে বামপন্থী সংগঠনগুলি বৃহস্পতিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করেন বামপন্থী শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সংগঠনের নেতৃত্বরা মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হন। পাশাপাশি বকেয়া মহার্ঘ ভাতা, সিলেবাস বদলের বিরোধিতা করেন তাঁরা। সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘পুলিশের ঔদ্ধত্য এমন জায়গায় গিয়েছে যে, তারা শিক্ষকদের সভা করার অনুমতি দিলেও মঞ্চ বাঁধতে দেয়নি। আপনারা পুলিশের কথা এভাবে মেনে নিলে, ওরা আপনাদের দাবি মানবে না।’ এদিন মঞ্চ করতে না পেরে ম্যাটাডোরের উপরেই সভা করেন শিক্ষকরা। বিকাশবাবু আরও বলেন, ‘এই সরকার শিক্ষার উন্নতির কোনো পরিকল্পনা করছে না। মিড ডে মিলটাকেও মাল্টি ন্যাশনাল কোম্পানি ইসকনের হাতে তুলে দিল। মিড ডে মিল যাঁরা রান্না করেন, তাঁরা মায়ের মতো ভালোবেসেই বাচ্চাদের খাওয়ান। আজ তাঁদের বেকার করে দেওয়ার পরিকল্পনা হল। শুধু ডিএ, ট্রান্সফার নিয়ে ভাবলে শিক্ষকরা বিপদে পড়বেন। আপানদের সামগ্রিকভাবেই ভাবতে হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ