Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বামেদের দ্বিতীয় তালিকা প্রকাশ, বালিগঞ্জে প্রার্থী আফরিন বেগম

এই দফায় ৩২ জন প্রার্থীর নাম আছে। এবার মোট চারটি আসন অন্য শরিকদের ছাড়ল সিপিএম। এর মধ্যে একি আরএসপি’কে এবং সিপিআই’কে তিনটি।

বামেদের দ্বিতীয় তালিকা প্রকাশ, বালিগঞ্জে প্রার্থী আফরিন বেগম
  • ১৯ মার্চ, ২০২৬ ১৮:০৩
Prefer us on Google

কলকাতা, ১৯ মার্চ: আজ, বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। এই দফায় ৩২ জন প্রার্থীর নাম আছে। এবার মোট চারটি আসন অন্য শরিকদের ছাড়ল সিপিএম। এর মধ্যে একটি আরএসপি এবং সিপিআই’কে তিনটি ভাগে। বাকিগুলিতে লড়বে সিপিএম।

Advertisement

দেড় দশক আগে বাংলায় ক্ষমতা থেকে বিদায়। তার পরে কমতে কমতে তলানিতে এসেছে বামেদের ভোটের হার। ফলে শূন্যের গেরো কাটানোই এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ মহম্মদ সেলিমদের সামনে। অস্তিত্ব রক্ষার লড়াইতে তাঁদের বড় ভরসা তারুণ্যে। প্রথম দফার প্রার্থী তালিকায় একঝাঁক তরুণ মুখ দেখা গিয়েছিল। দ্বিতীয় দফায়ও তার ব্যতিক্রম হল না। এবার বালিগঞ্জ থেকে কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে লড়ছেন আফরিন বেগম। নির্বাচন কমিশনের ফুল টিমের সঙ্গে সিপিএমের প্রতিনিধি দলের বৈঠকে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই গবেষক পড়ুয়া। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরে শ্রীজীব বিশ্বাসের উপরে আরও একবার আস্থা দেখাল বামেরা। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এই তরুণ আইনজীবী। সাকুল্যে পান ৪ হাজার ২২৬টি ভোট। আর এক উল্লেখযোগ্য কেন্দ্র টালিগঞ্জ থেকে এবার প্রার্থী হচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নন্দীগ্রাম আসনটি জোটের অপর শরিক সিপিআই’এর জন্য বরাদ্দ হয়েছে। সেখানে প্রার্থী হচ্ছেন শান্তি গিরি।

Advertisement
সম্পর্কিত সংবাদ