Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতার গতিবিধিতে শুভেন্দুর ‘ব্যবস্থা’ নিদান, নিন্দায় বামেরা

ফেসবুকে থাকুন! আর যাতে বেরোতে না পারেন ‘সেই ব্যবস্থা’ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মমতার গতিবিধিতে শুভেন্দুর  ‘ব্যবস্থা’ নিদান, নিন্দায় বামেরা
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেসবুকে থাকুন! আর যাতে বেরোতে না পারেন ‘সেই ব্যবস্থা’ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বর্তমান মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়েছেন সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন, ‘এতে গণতান্ত্রিক পরিসর নষ্ট হয়।’

Advertisement

সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে অন্নপূর্ণা যোজনা, যাদবপুরসহ একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন। তা দেখেই শুভেন্দুর কটাক্ষ, ‘ফেসবুকেই থাকুন আপনি বিকেলবেলায়। আপনাকে রাস্তায় আর বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন, তার ব্যবস্থাও আমি করব।’ 
এই প্রসঙ্গে লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন, ‘একজন বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর চলাফেরা উপর নিষেধাজ্ঞা জারি করছেন! এটা নিশ্চিতভাবেই সাংবিধানিক বিপর্যয়ের লক্ষণ।’ মহম্মদ সেলিম বলছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখানো পথেই শুভেন্দু হাঁটছেন। এতে গণতান্ত্রিক পরিসর নষ্ট হচ্ছে।’
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শুভেন্দু বলেছিলেন, ‘যাদবপুরে কিষেনজি রেড স্যালুট চলবে না। সব ডকুমেন্ট আছে। ব্যবস্থা নেওয়া হবে।’
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে অতীতের কথা মনে করিয়ে দিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, ‘এটুকু মনে করাতে পারি, কিষেনজি কিন্তু চেয়েছিলেন মমতাকে তৃণমূলের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে। শুভেন্দুবাবু নিজেই তখন ওই তৃণমূলের নেতা ছিলেন। যেটা বিজেপির পছন্দ হবে না, সেটাই দেশবিরোধী কথা! আরএসএস তো বরাবর দেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধী। সেলুলার জেলের মুচলেকাতে ওদের নাম থাকবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ