Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরও ৭ আসনে বাম প্রার্থী, ‘বিচারাধীন’দের সহায়তায় রেড ভলান্টিয়ার

আরও সাত আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। সাতটিতেই প্রার্থী দিয়েছে সিপিএম। এদিনও জোট জট জিইয়ে রেখে নাম ঘোষণা হল।

আরও ৭ আসনে বাম প্রার্থী, ‘বিচারাধীন’দের সহায়তায় রেড ভলান্টিয়ার
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও সাত আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। সাতটিতেই প্রার্থী দিয়েছে সিপিএম। এদিনও জোট জট জিইয়ে রেখে নাম ঘোষণা হল। সাত কেন্দ্র হল জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, নাকাশিপাড়া, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, এগরা ও ময়ূরেশ্বর। প্রসঙ্গত, গত শুক্রবার আইএসএফ ৩৩টি কেন্দ্রে প্রার্থী দেবে বলে ঘোষণা করেছিল। তার মধ্যেও রঘুনাথগঞ্জ ও নাকাশিপাড়া ছিল। ফলে জোটের জট নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘বামফ্রন্ট ও বাইরের সহযোগী দলগুলির সঙ্গে আসন সমঝোতা হয়েছে। শেষ ৭-৮টি আসন রয়েছে। শীঘ্রই ঘোষণা হবে। এই ঐক্য মানুষ চাইছে।’ 

Advertisement

তৃতীয় তালিকার প্রার্থীরা হলেন জাঙ্গিপুরে অলোককুমার দাস, রঘুনাথগঞ্জে আবুল হাসনাত, নাকাশিপাড়ায় শুক্লা সাহা, রানাঘাট উত্তর পশ্চিমে দেবাশিস চক্রবর্তী, রানাঘাট উত্তর পূর্বে মৃণাল বিশ্বাস, এগরাতে সুব্রত পণ্ডা ও ময়ূরেশ্বরে জয়ন্ত ভাল্লা। প্রার্থী ঘোষণার পাশাপাশি এদিনও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন সেলিম। তিনি বলেন, ‘ভোটার তালিকা ঠিক মতো না হলে, ভোট ঠিক মতো হতে পারে না। আগামী সোম ও মঙ্গলবার রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শন ও ধরনা হবে। নির্বাচন কমিশন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’ এর পাশাপাশি ট্রাইব্যুনাল, আইনি সহায়তার প্রশ্নে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিটা বিধানসভা, জেলায় বাম মনোভাবাপন্ন আইনজীবী ও রেড ভলান্টিয়ারদের (লিগাল এইড) প্রস্তুত রাখা হয়েছে, একথাও ঘোষণা করেন সেলিম। কিছুদিনের মধ্যেই ফোন নম্বর দেওয়া হবে, যেন কাউকে বাড়তি খরচ না করতে হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ