Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

সবুজ-মেরুনের ষষ্ঠ বিদেশি আরউইন

ডুরান্ড কাপের গ্রুপ পর্বে গোলের ফুলঝুরি ছড়িয়ে প্রত্যাশার ফানুস উড়িয়েছিল মোহন বাগান। তবে নক-আউটে সেই ফানুস চুপসে গিয়েছে।

সবুজ-মেরুনের ষষ্ঠ বিদেশি আরউইন
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপের গ্রুপ পর্বে গোলের ফুলঝুরি ছড়িয়ে প্রত্যাশার ফানুস উড়িয়েছিল মোহন বাগান। তবে নক-আউটে সেই ফানুস চুপসে গিয়েছে। শিরোপা নির্ণায়ক ম্যাচে একাধিক সুযোগ পেয়ে লক্ষ্যভেদে একবারই সফল হয়েছেন মনবীর। আপফ্রন্টে এমন হাল দেখে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। ষষ্ঠ বিদেশি হিসাবে স্কটল্যান্ডের স্ট্রাইকার লি আরউইনকে চূড়ান্ত করে ফেলল টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই চুক্তির কাগজ তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সই পর্ব নাকি স্রেফ সময়ের অপেক্ষা। এদিকে, সাহাল, অনিরুদ্ধ থাপাদের ঘরোয়া লিগে খেলাতে চাইছে ম্যানেজমেন্ট। পাশাপাশি ডুরান্ড কাপের ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে ফুটবলারদের চাঙ্গা করতে ‘এগারো’ সিনেমা দেখানোর পরিকল্পনাও রয়েছে ক্লাব সভাপতি দেবাশিস দত্তর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ