Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বারাসতে লিগের ডার্বি সোমবার

চলতি মরশুমে ঘরোয়া লিগের বড়ো ম্যাচ হচ্ছে বারাসত স্টেডিয়ামে। আগামী সোমবার বিকেল পাঁচটায় ফ্লাডলাইটে মহারণ

বারাসতে লিগের ডার্বি সোমবার
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে ঘরোয়া লিগের বড়ো ম্যাচ হচ্ছে বারাসত স্টেডিয়ামে। আগামী সোমবার বিকেল পাঁচটায় ফ্লাডলাইটে  মহারণ। মঙ্গলবার এই সিদ্ধান্ত জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তাঁর মন্তব্য, ‘আমরা শুরু থেকেই চেষ্টা করছিলাম বারাসতে ডার্বি ম্যাচ আয়োজন করার। সেক্ষেত্রে জেলার পাশাপাশি কলকাতার সমর্থকদের যাতায়াতে সুবিধা হবে। মোহন বাগান বেশ কিছু সিনিয়র ফুটবলারকে সই করিয়েছে। আশা করছি, উপভোগ্য ডার্বি হবে। মর্যাদার ম্যাচের জন্য দশ হাজার টিকিট ছাপানো হচ্ছে।’ উল্লেখ্য, ডুরান্ড কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে ১-৪ ব্যবধানে পরাস্ত হয়েছে মোহন বাগান। ঘরোয়া লিগে শোধ তুলতে মরিয়া সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

Advertisement

কলকাতা লিগের হাত ধরে ন’বছর পর বারাসত স্টেডিয়ামে ফুটবল ফিরেছে। অতীতে এই স্টেডিয়ামে আই লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ হলেও ডার্বি কখনও হয়নি। তাই এই ম্যাচ ঘিরে রয়েছে আলাদা উন্মাদনা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ