লিভারপুল ক্লাব কিনতে আগ্রহী শিল্পপতি এলন মাস্ক। বুধবার তাঁর বাবা এরল মাস্ক একথা জানান। ২০১০ সালে অ্যানফিল্ডের ক্লাবটির মালিকানা হস্তান্তরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের খেলাধূলাভিত্তিক প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস দায়িত্ব নেয়। বর্তমানে লিভারপুলের আনুমানিক মূল্য ৪৪৩ কোটি পাউন্ড। আর এলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ৩৪ হাজার ৩০০ কোটি পাউন্ড। তাই তাঁর কাছে লিভারপুল কেনা কঠিন কিছু নয়।



