Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ছাঁটাই আর্নে স্লট

মাত্র দু’বছরের মধ্যেই চাকরি খোয়ালেন আর্নে স্লট। শনিবার লিভারপুল ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করা হয়। ২০২৪ সালে জুরগেন ক্লপের উত্তরসূরি হিসেবে আনফিল্ডের ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন এই ডাচ কোচ।

ছাঁটাই আর্নে স্লট
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিভারপুল: মাত্র দু’বছরের মধ্যেই চাকরি খোয়ালেন আর্নে স্লট। শনিবার লিভারপুল ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করা হয়। ২০২৪ সালে জুরগেন ক্লপের উত্তরসূরি হিসেবে আনফিল্ডের ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন এই ডাচ কোচ। প্রথম মরশুমেই ক্লাবকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করেন তিনি। তবে ২০২৫-২৬ মরশুমে ট্রফিহীন থাকে লিভারপুল। প্রিমিয়ার লিগ টেবিলে পঞ্চম স্থানে শেষ করে তারা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটেই থামে অভিযান। তাই মরশুম শেষ হতেই কোচ বদলের পথে হাঁটল ইপিএলের ক্লাবটি। এদিন ক্লাবের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন আর্নে স্লট। তাঁর অধীনে দল ইপিএল খেতাব জয়ের পাশাপাশি লিগ কাপের ফাইনালে পৌঁছায়। গত দু’বছর ক্লাবের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। তাঁর উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।’ সূত্রের খবর, লিভারপুলের পরবর্তী কোচের দৌড়ে এগিয়ে আনদোনি ইরাওলা। ৪৩ বছর বয়সি এই স্প্যানিশ ম্যানেজার গত তিন বছর বোর্নমাউথের দায়িত্ব সামলেছেন। তাই আগামী মরশুমে ইরাওলার হাত ধরেই ঘুরে দাঁড়াতে মরিয়া ‘দ্য রেডস’ ব্রিগেড।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ