Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আইনজীবীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার

গাড়ি রাখা নিয়ে ঝামেলার সূত্রপাত

আইনজীবীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার
  • ১৩ মার্চ, ২০২৬ ১০:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: গাড়ি রাখা নিয়ে ঝামেলার সূত্রপাত। তাতে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠল সোদপুরে। পুলিশ অভিযুক্ত যুবক অভিষেক চক্রবর্তী ওরফে সাট্টা বান্টুকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আক্রান্ত আইনজীবীর দাবি, এলাকায় সাট্টার কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলেই তাঁর উপর এই আক্রমণ। আগে থেকে তাঁকে ‘টার্গেট’ করা হয়েছিল। এদিন গাড়ি রাখার ঝামেলাকে অজুহাত করে হামলা চালানো হয়েছে। পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লির বাসিন্দা প্রণবকুমার আচার্য। পেশায় তিনি আইনজীবী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ