Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬

তুচ্ছ ঘটনায় মামলা বিচারব্যবস্থাকেই উপহাসের পাত্র করছে: বিচারপতি

অতি তুচ্ছ কারণে এখন ভারতে ফৌজদারি মামলা দায়ের হয়ে যাচ্ছে। আর তার জেরে উদারমনস্ক, গণতান্ত্রিক বিশ্বের সামনে উপহাসের পাত্র হচ্ছে ভারতের বিচারব্যবস্থা।

তুচ্ছ ঘটনায় মামলা বিচারব্যবস্থাকেই উপহাসের পাত্র করছে: বিচারপতি
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অতি তুচ্ছ কারণে এখন ভারতে ফৌজদারি মামলা দায়ের হয়ে যাচ্ছে। আর তার জেরে উদারমনস্ক, গণতান্ত্রিক বিশ্বের সামনে উপহাসের পাত্র হচ্ছে ভারতের বিচারব্যবস্থা। দিল্লিতে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুয়ান। তিনি জানান, ভারতে এখন কবিতা পড়া, বই লেখা, সিনেমা, এমনকী খাবার খাওয়া নিয়েও ফৌজদারি মামলা দায়ের হয়। স্লোগান দেওয়া, বিক্ষোভ প্রদর্শন, সোশ্যাল মিডিয়ায় মন্তব্য কিংবা স্ট্যান্ড-আপ কমেডিও ছাড় পাচ্ছে না। বিচারপতির মতে, এই অভিযোগগুলি অত্যন্ত হাস্যকর এবং প্রায়শই অভিযোগকারীর বুদ্ধিমত্তা নিয়েই প্রশ্ন তোলে। তা সত্ত্বেও এসব নিয়ে ভারতে ফৌজদারি মামলা দায়ের হতেই থাকে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে চার্জশিটও দাখিল হয়ে যায়। ফলে বিচার প্রক্রিয়াও শুরু করতে হয়।ফলে এধরনের মামলার বোঝা চাপছে। তাই নিম্ন আদালতগুলিকে বিশেষ উদ্যোগ নিয়ে এই মামলাগুলিকে চিহ্নিত করে বাদ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। গত বৃহস্পতিবার দিল্লিতে ‘এথিকস ইন ক্রিমিনাল লিটিগেশন অ্যান্ড দ্য ডিউটিজ অব দ্য ডিফেন্স অ্যান্ড দ্য প্রসিকিউশন’ শীর্ষক আলোচনা সভায় ভাষণ দেন বিচারপতি ভুয়ান। ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের তথ্য দিয়ে তিনি জানান,  ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪ কোটি ২৭ লক্ষ ফৌজদারি মামলা নিষ্পত্তি না হয়ে ঝুলে রয়েছে। এর মধ্যে ৪ কোটি ৭ লক্ষ বা ৯৫ শতাংশের বেশি মামলাই ঝুলে রয়েছে নিম্ন আদালতে। হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১৯ লক্ষ ৮৪ হাজার মামলা। সুপ্রিম কোর্টে এই সংখ্যা ২২ হাজার ১৪৩। বিচারপতি বলেন, ‘এমনিতেই আদালতে মামলার পাহাড় জমে রয়েছে। তা সামাল দিতে দিয়ে বিচার ব্যবস্থা যখন ভেঙে পড়ার উপক্রম হচ্ছে, তখন ভিত্তিহীন মামলা চাপিয়ে দেওয়ায় নিম্ন আদালতগুলির উপর বোঝা আরও বাড়িয়ে দিচ্ছে। এতে কেবল বিচার ব্যবস্থার কার্যক্ষমতা কমছে আর এতে আমরা বিশ্বের সামনে উপহাসের পাত্রে পরিণত হচ্ছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ