Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬

আমন্ত্রণ বিতর্কের জের, বেঙ্গালুরুতে বাতিল আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

বাতিল হয়ে গেল বেঙ্গালুরুর ন্যাশনাল ল’ স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি (এনএলএসআইইউ)’র সমাবর্তন অনুষ্ঠান

আমন্ত্রণ বিতর্কের জের, বেঙ্গালুরুতে বাতিল আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: বাতিল হয়ে গেল বেঙ্গালুরুর ন্যাশনাল ল’ স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি (এনএলএসআইইউ)’র সমাবর্তন অনুষ্ঠান। আগামী ১২ সেপ্টেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু, বৃহস্পতিবার এসংক্রান্ত নয়া এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে না। অনিবার্য কারণবশত তা বাতিল করা হল। গর্ভনিং বডির অনুমোদন পেলে পড়ুয়াদের শংসাপত্র তুলে দেওয়া হবে। যদিও কী কারণে ওই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত, সেব্যাপারে কোনো মন্তব্য বা বাখ্যা দেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, যন্তরমন্তরে বিক্ষোভে পুলিশি অতিসক্রিয়তা নিয়ে শীর্ষ আদালতে একটি মামলা ও তাতে প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে সরব হয়েছিল জেন জি। সেই প্রসঙ্গ টেনে সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতা করেছিলেন আইন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। সমাবর্তন বাতিল নিয়ে সিজেপি নেতা সৌরভ দাস বলেছেন, আশা করি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবার নিজেরাই গ্র্যাজুয়েশন সেরিমনি আয়োজন করবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ