Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

দুঃস্থ যাত্রা শিল্পীদের জন্য প্রকল্প উদ্বোধন

যাত্রা শিল্পকে যাত্রা পার্টি বলে হাসিঠাট্টার ঘোরতর প্রতিবাদ জানালেন অভিনেত্রী তথা বিধায়ক পাপিয়া অধিকারী।

দুঃস্থ যাত্রা শিল্পীদের  জন্য প্রকল্প উদ্বোধন
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রা শিল্পকে যাত্রা পার্টি বলে হাসিঠাট্টার ঘোরতর প্রতিবাদ জানালেন অভিনেত্রী তথা বিধায়ক পাপিয়া অধিকারী। সোমবার বাগবাজার ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চে কলকাতা যাত্রা সম্মেলনের এক অনুষ্ঠানে এসে এই খেদ প্রকাশ করেন পাপিয়াদেবী। তিনি বলেন, ‘যাত্রা হল এক অতি প্রাচীন শিল্প। এটি আমাদের কাছে মায়ের সমান। এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বহু মানুষজন ও একে ঘিরে রয়েছে রুটি‑রুজির প্রশ্ন।’ তাই যাত্রাকে কেউ অপমান করলে তার প্রতিবাদ করার বার্তা দেন এই শিল্পী। এদিন অনুষ্ঠানে ‘কলকাতা যাত্রা ওয়েলফেয়ার সোসাইটি’ নামে এক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক রূপকুমার ঘোষ ও তাপসকুমার দাস জানান, দুঃস্থ যাত্রা শিল্পী ও তাঁদের সমস্যা নিরসনে এই প্রকল্প থেকে তাঁদেরকে নানাভাবে সাহায্য করা হবে। প্রথম দি঩নেই এই প্রকল্পে জমা পড়ে প্রায় ২ লক্ষ টাকা। এদিন এই প্রকল্পে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ‘সংগ্রামী যাত্রা প্রহরী’ ও ‘কলকাতা যাত্রা কর্মী ‌ইউনিয়ন’ নামে দুটি সংগঠনও। অভিনেত্রী পাপিয়াদেবীও দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ