Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী, মাতৃহারা সুদীপ্তা-বিদীপ্তারা

মাতৃহারা হলেন সুদীপ্তা, বিদীপ্তা, বিদিশারা। আজ, বৃহস্পতিবার সকালে প্রয়াত হলেন খ্যাতনামা নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রয়াত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী, মাতৃহারা সুদীপ্তা-বিদীপ্তারা
  • ২ এপ্রিল, ২০২৬ ১১:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাতৃহারা হলেন সুদীপ্তা, বিদীপ্তা, বিদিশারা। আজ, বৃহস্পতিবার সকালে প্রয়াত হলেন খ্যাতনামা নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। জানা গিয়েছে, গত বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে আশঙ্কাজনক অবস্থাতেই ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি।

Advertisement

মেয়ে বিদিশা জানিয়েছেন, তাঁর মা দুদিন আগেই একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ বোধ করেন। এরপর বাড়ি ফিরে আসেন। কিন্তু শারীরিক অস্বস্তি না কমায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় দেখা যায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাঁর। হয় অস্ত্রোপচারও। কিন্তু লাভ হয়নি। বার্ধক্যজনিত কারণে দীপালিদেবীর চিকিৎসায় সাড়া দেওয়ার ক্ষমতা কমে আসছিল। এরপর আজ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাতৃশোকে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন মেয়েরা। অভিনেত্রী সুদীপ্তা, বিদিপ্তী এবং বিদিশাকে সমবেদনা জানিয়েছেন তাঁদের অনুরাগীরা। শোকের ছায়া টলি পাড়াতেও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ