Bartaman Logo
৯ জুন, ২০২৬

দুর্নীতির অভিযোগ থেকে এবার মুক্ত প্রয়াত অজিত পাওয়ার ও স্ত্রী সুনেত্রা, সমবায় ব্যাংক কেলেঙ্কারি: ক্লোজার রিপোর্ট গ্রহণ

জীবিত থাকাকালীন কখনও পেন্ডুলাম আবার কখনও ওয়াশিং মেশিন খোঁচা শুনতে হয়েছে অজিত পাওয়ারকে। একমাস আগে বারামতীতে বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল তাঁর

দুর্নীতির অভিযোগ থেকে এবার মুক্ত প্রয়াত অজিত পাওয়ার ও স্ত্রী সুনেত্রা, সমবায় ব্যাংক কেলেঙ্কারি: ক্লোজার রিপোর্ট গ্রহণ
  • ১ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

মুম্বই: জীবিত থাকাকালীন কখনও পেন্ডুলাম আবার কখনও ওয়াশিং মেশিন খোঁচা শুনতে হয়েছে অজিত পাওয়ারকে। একমাস আগে বারামতীতে বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল তাঁর। মরণোত্তর পর্বে ২৫ হাজার কোটি টাকার মহারাষ্ট্র রাজ্য সমবায় ব্যাংক (এমএসসিবি) দুর্নীতির অভিযোগ থেকে মিলল মুক্তি। পুলিশের মামলা বন্ধের আবেদন (ক্লোজার রিপোর্ট) গ্রহণ করেছে মুম্বইয়ের একটি আদালত। উল্লেখযোগ্য বিষয় হল অজিত পাওয়ারের মৃত্যুর পর তাঁর স্ত্রী সুনেত্রা মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি সরকারে ইতিমধ্যেই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। কেলেঙ্কারির এই মামলায় একটি জেলা সমবায় ব্যাংকের ডিরেক্টর পদে থাকার সূত্রে অজিতের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারও ছিলেন অভিযুক্তে তালিকায়। পুলিশের আর্থিক অপরাধ দমন শাখার (ইওডব্লু) ক্লোজার রিপোর্ট আদালত গ্রহণ করে নেওয়ায় প্রয়াত অজিতের পাশাপাশি স্ত্রী সুনেত্রাও ক্লিনচিট পেয়ে গেলেন।

Advertisement

আদালতে ইওসি জানিয়েছে, এই মামলায় কোনো ফৌজদারি অপরাধের প্রমাণ তারা পায়নি। ঋণ মঞ্জুর ও টাকা পুনরুদ্ধারের ক্ষেত্রেও নিয়ম বহির্ভূত কিছুর হদিশ মেলেনি বলে দাবি তদন্তকারীদের। পুলিশের ক্লোজার রিপোর্ট গ্রহণ করে এই মামলায় দুর্নীতির অভিযোগে সমাজকর্মীদের তদন্তের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। 

সম্পর্কিত সংবাদ