Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬

কাশ্মীরে খতম লস্কর জঙ্গি মুসা

জম্মু-কাশ্মীরের বদগাঁও জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম লস্করের শীর্ষস্তরের জঙ্গিনেতা মহম্মদ আসিফ ওরফে ‘হাশিম মুসা’।

কাশ্মীরে খতম লস্কর জঙ্গি মুসা
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু-কাশ্মীরের বদগাঁও জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম লস্করের শীর্ষস্তরের জঙ্গিনেতা মহম্মদ আসিফ ওরফে ‘হাশিম মুসা’। পির পঞ্জাল পর্বতমালার দু’দিকে গত কয়েক বছরে ঘটে যাওয়া একাধিক হামলায় তার যোগ ছিল বলে অভিযোগ। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে পুঞ্চ এবং জম্মু ও কাশ্মীরের অন্যান্য এলাকায় সেনা ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের মৃত্যুর ঘটনায় তার সঙ্গে যুক্ত গোষ্ঠীর যোগ ছিল বলেও আধিকারিকদের দাবি। 

Advertisement

মঙ্গলবার ইউসমার্গের কাছে বদগাঁওয়ের কোরাগ এলাকায় ‘অপারেশন কোরাগ’ নামে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসায় তল্লাশিতে জোর দেন জওয়ানরা। সেনার উপস্থিতি টের পেতেই জঙ্গিরা গুলি চালায়। পালটা জবাব দেয় সেনাও। দাবি, এই অভিযানেই মৃত্যু হয়েছে মুসার। চিনার কোরের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, পালমাইদান এলাকায় তল্লাশি চালিয়ে মুসার দেহ উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ