Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে খুন লস্করের কমান্ডার

পাকিস্তানে জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার কমান্ডারকে খুন। শনিবার সকালে বিলাল আরিফ সরাফি নামে ওই লস্কর কমান্ডারের উপর হামলা চালানো হয়।

পাকিস্তানে খুন লস্করের কমান্ডার
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: পাকিস্তানে জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার কমান্ডারকে খুন। শনিবার সকালে বিলাল আরিফ সরাফি নামে ওই লস্কর কমান্ডারের উপর হামলা চালানো হয়। লাহোরের অদূরে মুরিদকেতে লস্করের সদরদপ্তরের কাছে একটি মসজিদে ইদের প্রার্থনা করতে গিয়েছিল বিলাল। ফেরার পথে ছুরি দিয়ে কুপিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে। উল্লেখ্য, অপারেশন সিন্দুরের সময় লস্করের প্রধান ঘাঁটি মুরিদকেতে হামলা চালিয়েছিল ভারত। 

Advertisement

পরিবারের সদস্যদের বিরুদ্ধেই বিলালকে খুনের অভিযোগ উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পারিবারিক গোলমালের জেরেই এই জঙ্গিকে খুন হতে হল। অভিযুক্তদের সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
২০০৫ সালে লস্করে যোগ দেয় বিলাল। তারপর থেকে জঙ্গি সংগঠনের হয়ে অর্থ সংগ্রহ, অস্ত্রের জোগান, প্রশিক্ষণের কাজে লিপ্ত ছিল। এছাড়াও তার অন্যতম কাজ ছিল যুবকদের মগজধোলাই করে লস্করের নেটওয়ার্কে নিযুক্ত করা। ভারতে অবশ্য ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম নেই বিলালের। বিলালকে হত্যার ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া মারফৎ সামনে এসেছে। সেখানে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে ওই জঙ্গিকে। তাকে ঘিরে স্থানীয়দের ভিড়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে জঙ্গি কমান্ডারকে মৃত ঘোষণা করা হয়।  

সম্পর্কিত সংবাদ