Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে গুলিতে মৃত্যু হাফিজ-ঘনিষ্ঠ লস্কর কমান্ডারের

ফের পাকিস্তানে খুন জঙ্গি।  অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত্যু হল লস্কর-ই-তোইবার এক কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদির। নিহত লস্করের প্রতিষ্ঠাতা কুখ্যাত সন্ত্রাসবাদী হাফিজ সইদের ঘনিষ্ঠ।

পাকিস্তানে গুলিতে মৃত্যু হাফিজ-ঘনিষ্ঠ লস্কর কমান্ডারের
  • ২৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

ইসলামাবাদ: ফের পাকিস্তানে খুন জঙ্গি।  অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত্যু হল লস্কর-ই-তোইবার এক কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদির। নিহত লস্করের প্রতিষ্ঠাতা কুখ্যাত সন্ত্রাসবাদী হাফিজ সইদের ঘনিষ্ঠ। জানা গিয়েছে, খাইবার পাখতুনখোওয়া প্রদেশে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় আফ্রিদিকে। পালানোর কোনো সুযোগই পায়নি সে। খাইবার পাখতুনখোওয়া অঞ্চলে লস্করের কাজ করত 

Advertisement

আফ্রিদি। পাক তদন্তকারীদের মতে, এটা টার্গেট কিলিং। গত কয়েক মাসে পাকিস্তানে একের পর এক প্রথমসারির সন্ত্রাসবাদী এধরনের হামলার মুখে পড়েছে। গত মাসেই অঞ্জাত পরিচয় বন্দুকবাজরা ‘ওয়ান্টেড’ জঙ্গি তথা লস্করের প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজাকে নিশানা করে। লাহোরে  একটি টিভি স্টেশনের বাইরে এই হামলায় ৬৭ বছরের হামজা কোনোক্রমে প্রাণে রক্ষা পেয়ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ