Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

দুর্গাপুরে বিপুল পরিমাণে মাদক উদ্ধার

দুর্গাপুরে বিপুল পরিমাণে মাদক উদ্ধার
  • ২১ মার্চ, ২০২৫ ০৯:০৩
Prefer us on Google

বৃহস্পতিবার রাতে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল ওয়েস্ট বেঙ্গল এসটিএফ। রাজ্য এসটিএফের অফিসাররা  আকস্মিক অভিযান চালায় বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে দুবরাজপুরের এক বাসিন্দার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়। আধিকারিকদের দাবি ৫ কিলো ওপিয়াম বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকা। তদন্তকারীদের দাবি, থেকে সিটি সেন্টার এসে ডেলিভারি করত অভিযুক্ত। তবে তার আগেই তাকে ধরে ফেলে এসটিএফ। অভিযুক্ত এর আগেও মাদক পাচার করেছে বলে অভিযোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ