Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিক্রমশীলা সেতুর পিলারে বড়ো ফাটল

বিজেপির নেতৃত্বাধীন নীতীশ কুমারের ‘সুশাসন’ আদতে কি কথার কথা? সম্প্রতি একের পর এক পরিকাঠামোর বেহাল দশা এমনই প্রশ্ন তুলে দিয়েছে।

বিক্রমশীলা সেতুর পিলারে বড়ো ফাটল
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: বিজেপির নেতৃত্বাধীন নীতীশ কুমারের ‘সুশাসন’ আদতে কি কথার কথা? সম্প্রতি একের পর এক পরিকাঠামোর বেহাল দশা এমনই প্রশ্ন তুলে দিয়েছে।  দিনকয়েক আগে বিহারের গোপালগঞ্জে ভেঙে পড়েছিল নির্মীয়মান সেতুর একাংশ। এবার সীমাঞ্চলের লাইফলাইন বিক্রমশীলা সেতুর পিলারে দেখা গেল বড়োসড়ো ফাটল। নীচের দিকের অংশ বেশ ক্ষতিগ্রস্ত। আর এই অবস্থাতেই সেতুর উপর দিয়ে ছুটছে গাড়ি। বিষয়টি সামনে আসতেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তাঁদের বক্তব্য,  ‘গঙ্গার উপর ৪.৭ কিলোমিটার দীর্ঘ এই সেতু বিহারের উত্তর ও দক্ষিণ অংশকে জুড়েছে। পিলার যাতে ভেঙে না পড়ে, তাই দু’পাশে ‘প্রোকটেকশন ওয়াল’ তৈরি করা হয়েছিল। এখন সেগুলির অবস্থাই খারাপ। বড়ো বড়ো ফাটল দেখা যাচ্ছে। দ্রুত সেতু মেরামতের দাবি জানাচ্ছি।’ নীতীশ সরকারের আমলে রাজ্যের সেতুগুলির এমন বেহাল দশা নিয়ে সরব হয়েছে বিরোধী দলও।  সেতুটির ১৭, ১৮ ও ১৯ নম্বর পিলারের অবস্থা শোচনীয়। ভাগলপুর (৮০ নম্বর জাতীয় সড়ক) ও নওগাছিয়ার (৩১ নম্বর জাতীয় সড়ক) সংযোগকারী এই সেতু দিয়েই ঝাড়খণ্ড, অসম ও উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে প্রতিদিন ভারী যানবাহন যাতায়াত করে। এর জেরে সেতুর অবস্থা আরও খারাপ হচ্ছে। ইতিমধ্যে সেতুর একাধিক ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন ভাগলপুরের জেলাশাসক নবল কিশোর চৌধুরী। এনিয়ে বিহারের বর্তমান সরকারকে আক্রমণ শানিয়েছেন আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা। তাঁর বক্তব্য, ‘গত কয়েক বছরে কতগুলি সেতু ভেঙেছে, তার তালিকা তৈরি করুন। আসলে এর মধ্য দিয়ে বিজেপি জোট সরকারের আমলে দুর্নীতিই বেআব্রু হয়ে গিয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ