Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউ ফারাক্কায় ভূমিধসের জেরে আজও ভোগান্তি,  বাতিল একাধিক দূরপাল্লা ট্রেন

নিউ ফারাক্কায় ভূমিধসের জেরে বড়সড় প্রভাব পড়ল ট্রেন চলাচলে । ফলে ভোগান্তির শিকার হচ্ছেন প্রচুর রেল যাত্রী পর্যটকরা

নিউ ফারাক্কায় ভূমিধসের জেরে আজও ভোগান্তি,  বাতিল একাধিক দূরপাল্লা ট্রেন
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ ফারাক্কায় ভূমিধসের জেরে বড়সড় প্রভাব পড়ল ট্রেন চলাচলে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন প্রচুর রেল যাত্রী পর্যটকরা। কী ভাবে ঘুরতে যাবেন তা নিয়ে যথারীতি চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা। মালদা ডিভিশনের নিউ ফারাক্কা এলাকায় ভূমি ধসের কারণে আজ ৪ সেপ্টেম্বরও একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। যার ফলে বিপাকের মধ্যে রয়েছে সাধারণ মানুষ। গতকালও একইভাবে রাতের একাধিক ট্রেন বাতিল করেছিল শিয়ালদহ ডিভিসন। আজ বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে-

Advertisement
  •       (১২৩৪৫) হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
  •       (১৩১৪৭) শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
  •       (১৩১৪৯) শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  •       (১৩১৬৩) শিয়ালদহ-সহর্ষা হাটে বাজার এক্সপ্রেস
  •       (১৩১৫৩) শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস
  •       (১২৩৪৩) শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল
  •       (১৩১৮৯) শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস
  •       (১২৩৭৭) শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
  •       (১৩১১৫) শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস
  •       (১৩১৪৫) কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস
  •       (১৩১৫৯) কলকাতা-জোগবানি এক্সপ্রেস
  •       (১৫৯৬১) হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস
  •       (২৭৫৭৫) হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস
  •       (১৩০৩৩) হাওড়া-কাটিহার এক্সপ্রেস

নিউ ফারাক্কায় ভূমিধসের জেরে এই সিদ্ধান্ত নেওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীদের যাত্রা পরিকল্পনায় বড় পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা। ট্রেনপথ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনেক পর্যটক বাসে চেপে তাঁদের গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ