ধস মেরামতের কাজ শেষ। আগামীকাল অর্থাৎ ৮ আগস্ট থেকেই ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল দিয়ে শুরু হতে পারে গাড়ি চলাচল। আজ, শুক্রবার সরেজমিনে পরিদর্শনের পর এমনটাই জানিয়েছেন সিকিমের সড়ক দপ্তরের মন্ত্রী এন বি দাহাল। তিনি বলেন, ধস মেরামতির কাজ প্রায় শেষ। আগামীকাল, শনিবার থেকেই গাড়ি চলাচল শুরু করা যাবে বলে মনে হচ্ছে। ২০ মাইলে ধসের জেরে শিলিগুড়ি থেকে সরাসরি গ্যাংটকে যাওয়া সম্ভব হচ্ছিল না। রংপো থেকে যেতে হচ্ছিল ঘুরপথে।


