দিন কয়েক আগেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ভাগীরথী নদীর পাড় সংলগ্ন রাস্তায় ধস নেমেছিল। শুক্রবার সকালে অল্প বৃষ্টিতেই কয়েক মিটার এলাকা জুড়ে পুরো রাস্তা বসে গিয়েছে। এই ঘটনায় রঘুনাথগঞ্জের রানিনগরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়েছে। ভাঙা রাস্তা দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত।



