ধস সরিয়ে খুলল উত্তর সিকিমের ফিদাং-সাংকালান-চুংথাং রোড। এই রাস্তায় ডেটখোলায় একটি সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। জরুরি ভিত্তিতে সেটি সারানো হয়েছে। আজ সকাল থেকে রাস্তাটি খোলা হয়েছে। হালকা যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে ওই রাস্তা দিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়েছে।



