Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

গ্রীষ্মে ধান-ডালের চাষের জমি কমছে

প্রবল দাবদাহে গ্রীষ্মকালীন চাষের উপর প্রভাব পড়ছে। আশানুরূপ উৎপাদন হচ্ছে না। তাই চিন্তায় রয়েছে কেন্দ্র

গ্রীষ্মে ধান-ডালের চাষের জমি কমছে
  • ২০ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রবল দাবদাহে গ্রীষ্মকালীন চাষের উপর প্রভাব পড়ছে। আশানুরূপ উৎপাদন হচ্ছে না। তাই চিন্তায় রয়েছে কেন্দ্র। কৃষিমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গ্রীষ্মের এই সময়ে যে পরিমাণ জমিতে ধান চাষ হওয়ার কথা, তা হয়নি। সরকারি তথ্য বলছে, গ্রীষ্মকালীন চাষের ক্ষেত্রে গতবার ৩৩.২৮ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল। কিন্তু এবার হচ্ছে ৩১.০৫ লক্ষ হেক্টরে। চাষের এলাকা কম হওয়ায় উৎপাদন কমার শঙ্কা। ফলে একদিকে যেমন জোগানে টান পড়তে পারে, একইসঙ্গে দাম বাড়ার আশঙ্কাও থাকছে। ধানের মতো ডালের ক্ষেত্রেও চাষের জমি কমছে। গতবার গ্রীষ্মকালীন চাষ হয়েছিল ২৭.০৭ লক্ষ হেক্টরে। এবার হচ্ছে ২৪.৯৭ লক্ষ হেক্টরে। তবে সেই হিসাবে জোয়ার, বাজরা, রাগির মতো দানাশস্য চাষের এলাকা বেড়েছে। গতবার গ্রীষ্মকালীন চাষে ১৪.০৬ লক্ষ হেক্টর জমিতে চাষ হয়েছিল। এবার হচ্ছে ১৬.০১ লক্ষ হেক্টরে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ