Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জমি আত্মসাৎ! অভিযুক্ত বিজেপি নেতা

যোগীরাজ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির জেলা সহ সভাপতি সুরেশ কুমার সিংয়ের বিরুদ্ধে।

জমি আত্মসাৎ! অভিযুক্ত বিজেপি নেতা
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বারাণসী: যোগীরাজ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির জেলা সহ সভাপতি সুরেশ কুমার সিংয়ের বিরুদ্ধে। আদালতের নির্দেশে সুরেশ সহ মোট ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বারাণসীর রোহানিয়া থানার পুলিশ। অবসরপ্রাপ্ত শিক্ষক ওমপ্রকাশ মিশ্র দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছেন। তারই সুযোগ নিয়েছে অভিযুক্তরা। শিক্ষকের স্ত্রীর দাবি, আয়ুষ্মান ভারত কার্ড তৈরির নামে আত্মীয় বিশাল ও গাড়ির চালক রবি তাঁর স্বামীকে ঠকিয়ে জমি লিখিয়ে নেয় এবং বিজেপি নেতাকে বিক্রি করে দেয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ