নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমির মালিকানা সংক্রান্ত কাগজ নাগরিকত্বের প্রমাণ নয়। শুক্রবার এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর মামলায় স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট। গত জুন মাসে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটক হন নাসির মোল্লা নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি একটি ডিটেনশন সেন্টারে রয়েছেন। তাঁর এক আত্মীয় নাসির মোল্লার হয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলাতেই উঠে আসে নাসিরের জামির প্রসঙ্গ। দাবি করা হয়, এদেশে নাসিরের জমি রয়েছে। যদিও আদালত জানিয়ে দেয়, কোনো বিদেশি নাগরিক এদেশে জমি বা সম্পত্তি কিনলেই সেই নথি দেখিয়ে তিনি নাগরিকত্বের দাবি করতে পারেন না। যদিও নাসির মোল্লাকে এদেশের নাগরিকত্বের অন্যকোনো বৈধ নথি পেশের শেষ সুযোগ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই।



