Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি সংক্রান্ত বিবাদ! মুর্শিদাবাদে দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

জমি সংক্রান্ত বিবাদের জেরে বাবার সামনেই দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে! বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামে।

জমি সংক্রান্ত বিবাদ! মুর্শিদাবাদে দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে
  • ১৩ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জমি সংক্রান্ত বিবাদের জেরে বাবার সামনেই দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে! বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামে। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ফরজ শেখ (৩৫)। 

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল ফরজ শেখ ও আসাই শেখ- দুই ভাই মদ্যপ অবস্থায় জমি সংক্রান্ত পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে বচসা শুরু করে। একফালি জায়গাতেই দুই ভাইয়ের বাড়ি রয়েছে। ছোট ভাইয়ের কাঁচা বাড়ি ও বড় ভাইয়ের পাকা। বাড়ির ভিতরে মাঝখানে থাকা ফাঁকা জায়গাতেই গতকাল রাতে ছোট ভাই ধারালো অস্ত্র দিয়ে বড় ভাইকে একের পর এক কোপ মারে। ঘটনাস্থলে তাদের বাবা-সহ পরিবারের লোকজন দাঁড়িয়ে থাকলেও, কেউ বাঁচাতে পারেনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফরজের।

সম্পর্কিত সংবাদ