Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জমি দুর্নীতি মামলা: জামিন পেলেন রবার্ট ওয়াধেরা

হরিয়ানার গুরগাঁওয়ের শিখোপুরের জমি লেনদেন সংক্রান্ত মামলায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা ব্যবসায়ী রবার্ট ওয়াধেরাকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

জমি দুর্নীতি মামলা: জামিন পেলেন রবার্ট ওয়াধেরা
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হরিয়ানার গুরগাঁওয়ের শিখোপুরের জমি লেনদেন সংক্রান্ত মামলায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা ব্যবসায়ী রবার্ট ওয়াধেরাকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। রবার্টের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ এনেছিল তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত ১৫ এপ্রিল রবার্ট সহ আটজনের বিরুদ্ধে সমন জারি হয়। সেই মামলাতেই এদিন ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিয়েছে আদালত। 

Advertisement

হরিয়ানার শিখোপুর গ্রামে ৩.৫৩ একর জমি হস্তান্তরে ওয়াধেরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০০৮ সালে সাড়ে সাত কোটি টাকায় ওই সম্পত্তি কিনেছিলেন ব্যবসায়ী। অভিযোগ, জমি হস্তান্তরের ক্ষেত্রে কোনো টাকারই লেনদেন হয়নি। এমনকি যে চেকের কথা উল্লেখ করা হয়েছে তা কখনোই ব্যাংকে জমা পড়েনি। ইডির আরও অভিযোগ, জমির দাম কম করে দেখানোয় স্ট্যাম্প ডিউটিতে ক্ষতি হয়েছে সরকারের। নিম্ন আদালতের সমনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেও স্বস্তি পাননি রবার্ট। - রবার্ট ওয়াধেরা। ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ